View English Version (Pricing Guide)
প্রাইসিং ও খরচ গাইড
৭ মিনিট পড়ার সময়
আপডেট: ২০২৬

বাংলাদেশে একটি ওয়েবসাইট তৈরি করতে কত খরচ হয়?

ফেসবুকে ৫,০০০ টাকার টেমপ্লেট থেকে শুরু করে ৫ লাখ টাকার কাস্টম সফটওয়্যার—বাংলাদেশে ওয়েবসাইট বানানোর খরচে কেন এত তফাত হয় এবং আপনার ব্যবসার জন্য সঠিক বাজেট কত হওয়া উচিত?

১. এক নজরে ২০২৬ সালে বাংলাদেশে ওয়েবসাইটের খরচের তালিকা:

ওয়েবসাইটের ধরণকাজের পরিধি ও প্রযুক্তিআনুমানিক বাজেট (টাকায়)
সাধারণ করপোরেট ওয়েবসাইট৫–৮ পৃষ্ঠা, আধুনিক ডিজাইন, মোবাইল ফ্রেন্ডলি, কন্টাক্ট ফর্ম৳২৫,০০০ – ৳৫০,০০০
কাস্টম ওয়েব পোর্টালNext.js / Laravel, ডাটাবেস, ইউজার একাউন্ট ও ড্যাশবোর্ড৳৬০,০০০ – ৳১,৯০,০০০
কাস্টম ই-কমার্স ওয়েবসাইটবিকাশ/নগদ পেমেন্ট, হোয়াটসঅ্যাপ অর্ডার, পাঠাও/স্টিডফাস্ট কুরিয়ার API৳৭৫,০০০ – ৳২,৮০,০০০
এন্টারপ্রাইজ সফটওয়্যার / ERPমাল্টি-ব্রাঞ্চ স্টক, একাউন্টিং, পিওএস ও অফলাইন সিঙ্ক৳১,৫০,০০০ – ৳৮,৫০,০০০+

ওয়েবসাইট খরচ পরিমাপক (BDT Cost Estimator)

আপনার প্রয়োজনীয় ফিচার নির্বাচন করে আনুমানিক বাজেট জেনে নিন

2026 Realistic Benchmarks
Managed High-Speed Cloud & Automated SSL Setup (+৳8k–৳15k/yr)Includes Vercel / Cloud VPS configuration, 99.9% uptime CDN, and automated daily backups.
Estimated Project Budget
৳33,000৳65,000
Estimated Timeline: 2–3 Weeks · 100% In-House Code Ownership
প্রস্তাবনা পাঠান (Get Proposal)

২. ৫,০০০ টাকার সস্তা ওয়েবসাইটের ফাঁদ কেন এড়িয়ে চলবেন?

অনেকেই অল্প টাকায় ওয়েবসাইট বানাতে গিয়ে চোরাই (Nulled/Pirated) ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করেন। এর ফলে সাইট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে, সাইট লোড হতে ১০-১২ সেকেন্ড সময় লাগে এবং গুগলে আপনার সাইট কখনোই সার্চে আসে না।

  • ধীরগতির লোডিং স্পিড: প্রতি ১ সেকেন্ড দেরিতে সাইট লোড হলে ২০% কাস্টমার সাইট বন্ধ করে দেয়।
  • পেমেন্ট গেটওয়ে নিরাপত্তা: বিকাশ ও কার্ড পেমেন্ট গ্রহণের জন্য সুরক্ষিত API টোকেনাইজেশন অপরিহার্য।
  • ডেভেলপারের হারিয়ে যাওয়া: কাজ শেষ হওয়ার পর কোনো সাপোর্ট বা বাগ ফিক্স পাওয়া যায় না।

৩. বাৎসরিক ডোমেইন ও হোস্টিংয়ের আনুষঙ্গিক খরচ:

খরচের খাতবাৎসরিক আনুমানিক খরচ (টাকায়)
.com ডোমেইন নাম৳১,৬০০ – ৳২,২০০ / বছর
.com.bd অফিশিয়াল ডোমেইন (BTCL)৳২,৫০০ – ৳৩,৫০০ / ২ বছর
ক্লাউড হোস্টিং ও সার্ভার (Vercel / Cloud VPS)৳৮,০০০ – ৳৩৫,০০০ / বছর
ব্যবসায়িক ইমেইল (Zoho / Microsoft 365)৳৩,০০০ – ৳৭,৫00 / ইনবক্স / বছর

আপনার প্রজেক্টের সঠিক খরচ জানতে চান?

আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে কথা বলুন এবং আপনার প্রজেক্টের বিস্তারিত কাজের তালিকা ও বাজেট বুঝে নিন।

প্রস্তাবনা চান (Request Quote)